ঢাকা, বুধবার, ১০ জুন, ২০২৬

ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ দিল বাংলাদেশ ব্যাংক

ads

ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক হিসেবে মোহাম্মদ আশরাফুল আলমকে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। তিনি নির্বাহী পরিচালক হিসেবে বাংলাদেশ ব্যাংকে কর্মরত। বুধবার (১০ জুন) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে বাংলাদেশ ব্যাংক।


বিজ্ঞপ্তিতে জানানো হয়, ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ধারা ৪৯(১)(ঘ)(আ) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে এই নিয়োগ দেওয়া হয়েছে। তার দায়িত্ব হবে– ইসলামী ব্যাংকের সার্বিক কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ, ব্যাংকের স্বার্থ সংরক্ষণ, আমানতকারীদের স্বার্থ রক্ষা এবং বৃহত্তর জনস্বার্থ নিশ্চিত করা।


পর্যবেক্ষক হিসেবে মোহাম্মদ আশরাফুল আলম ব্যাংকের পরিচালনা পর্ষদের সভাসহ প্রাসঙ্গিক কার্যক্রমে অংশ নেবেন এবং ব্যাংকের কার্যক্রম সম্পর্কে বাংলাদেশ ব্যাংককে প্রয়োজনীয় তথ্য ও পর্যবেক্ষণ দেবেন।আরও জানানো হয়, বাংলাদেশ ব্যাংক দেশের ব্যাংকিং খাতের স্থিতিশীলতা, সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণে প্রতিশ্রুতিবদ্ধ। ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসিতে পর্যবেক্ষক নিয়োগের এই পদক্ষেপ ব্যাংকটির কার্যক্রমে আস্থা ও শৃঙ্খলা আরও সুদৃঢ় করতে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।


উল্লেখ্য, বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর মো. খুরশীদ আলমকে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়ার প্রতিবাদে গত ১ জুন থেকে আন্দোলন করছে সচেতন গ্রাহক ফোরাম।

ads
ads
ads

Our Facebook Page